গোপনীয়তা নীতি
শেষ বদল: ১৯ নভেম্বর ২০২৬
ডাকঘর ব্যবহার করলে আপনার কোন কোন তথ্য আমাদের কাছে আসে, কেন রাখি আর কী কাজে লাগাই, সোজা কথায় এখানে বলা আছে।
১. কী কী তথ্য রাখি
Google দিয়ে সাইন ইন করলে:
- আপনার নাম, ইমেইল আর প্রোফাইল ছবি, যেটুকু Google আমাদের দেয়।
আপনি যা লেখেন:
- ডাকঘরের নাম, উপলক্ষ আর তারিখ;
- আপনার লেখা চিঠি, সেটা কবে খুলবে, আর নাম দিলে সেই নাম।
ডাকঘর ঘুরে দেখার সময়:
- আপনার ব্রাউজারে রাখা একটা কুকি, যাতে বোঝা যায় একই ফোন বা কম্পিউটার আবার এসেছে;
- আপনার IP ঠিকানা, আর সেখান থেকে মোটামুটি কোন দেশ বা শহর থেকে এসেছেন;
- কোন ফোন বা কম্পিউটার, কোন ব্রাউজার;
- কোন কোন পাতা দেখেছেন, কোন সাইট থেকে এসেছেন, আর লিংকে থাকা প্রচারণার চিহ্ন (যেমন UTM)।
২. কেন রাখি
- ডাকঘর চালাতে: অ্যাকাউন্ট রাখা, চিঠি পৌঁছানো আর ঠিক সময়ে খোলা;
- হয়রানি, স্প্যাম আর অপব্যবহার ঠেকাতে, রিপোর্ট এলে খতিয়ে দেখতে;
- কেউ যেন একসাথে অনেক বেশি অনুরোধ পাঠিয়ে সাইট আটকে দিতে না পারে;
- কতজন ডাকঘর ব্যবহার করছে আর কীভাবে, সেটা বুঝে ডাকঘরকে আরও ভালো করতে;
- আইন যা মানতে বলে, তা মানতে।
আপনার তথ্য আমরা কারো কাছে বিক্রি করি না, বিজ্ঞাপনেও কাজে লাগাই না।
৩. নাম লুকিয়ে লিখলে
নাম লুকিয়ে চিঠি লিখলে, যাকে লিখছেন তিনি আপনার নাম বা পরিচয় দেখবেন না। তবে অপব্যবহার ঠেকাতে আর আইনের দরকারে ওপরের তথ্যগুলো আমাদের কাছে থেকে যায়।
৪. কে কী দেখতে পায়
- যাকে চিঠি লেখেন, তিনি চিঠি খোলার পর পড়তে পারেন, আর নাম দিলে আপনার নামও দেখেন।
- আপনার ডাকঘরের লিংক যে খোলে, সে আপনার নাম, ছবি আর ডাকঘরের নাম দেখে।
- যারা আমাদের হয়ে কাজ করে, যেমন সার্ভার, ডেটাবেস, Google সাইন ইন আর বট যাচাইয়ের সেবা, তারা নিজেদের কাজের জন্য যেটুকু লাগে, শুধু সেটুকু পায়।
- আইন মেনে দিতে বাধ্য হলে আমরা কর্তৃপক্ষকে তথ্য দিতে পারি।
৫. কুকি
সাইন ইন ধরে রাখতে, কোন ভাষা বেছেছেন মনে রাখতে আর একই ডিভাইস চিনতে আমরা কুকি ব্যবহার করি। ব্রাউজার থেকে কুকি মুছলে আবার সাইন ইন করা লাগতে পারে।
৬. কতদিন রাখি
আপনার অ্যাকাউন্ট আর ডাকঘর যতদিন আছে, ততদিন সেগুলোর তথ্যও থাকে। ডাকঘর মুছলে তার চিঠিগুলোও মুছে যায়। ঘুরে দেখার তথ্য আর IP ঠিকানা যতদিন ডাকঘর চালাতে আর নিরাপদ রাখতে দরকার, ততদিন রাখা হয়।
৭. আপনার তথ্য, আপনার হাতে
অ্যাকাউন্ট মুছতে চাইলে dakghar.app/delete-account থেকে অনুরোধ করুন। অনুরোধের ১৪ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট, ডাকঘর আর লেখা চিঠি মুছে যাবে।
আপনার কোন তথ্য আমাদের কাছে আছে জানতে বা কিছু ঠিক করাতে চাইলে লিখুন: hello@dakghar.app
৮. বয়স
ডাকঘর ১৩ বা তার বেশি বয়সীদের জন্য। ১৩-র কম কারো তথ্য আমরা জেনেবুঝে রাখি না। এমন কারো তথ্য আছে জানতে পারলে মুছে ফেলব।
৯. নিরাপত্তা
আপনার তথ্য নিরাপদ রাখতে আমরা চেষ্টা করি। তবে ইন্টারনেটে কোনো কিছুই শতভাগ নিরাপদ না, এটা মাথায় রাখবেন।
১০. নীতি বদলালে
এই নীতি মাঝে মাঝে বদলাতে পারে। বদলালে ওপরের তারিখটাও বদলে যাবে।
১১. কিছু জানার থাকলে
লিখুন: hello@dakghar.app